শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার
শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের লাগেজ স্ক্রিনিংয়ে বাড়তি সতর্কতা নেওয়া হবে।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের সব সদস্যকে সচেতনামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান করা হবে, যাতে তাদের সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে থাকে।  সিসিটিভি মনিটরিং টিমকেও নজরদারি আরও কার্যকর করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পদক্ষেপ হিসেবে এখন থেকে উচ্চ ঝুঁকির ব্যাগেজ মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পরও অবশ্যই ম্যানুয়ালভাবে পরীক্ষা করা হবে।

এছাড়া, আগ্নেয়াস্ত্র বহনের ক্ষেত্রে আগাম অনুমতির বাধ্যবাধকতা রাখা হয়েছে এবং সেই অনুমতির তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে।  কোনো নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা হবে এবং দ্রুত প্রতিরোধমূলক নির্দেশনা জারি করা হবে।

সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রী ও কর্মীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/জাআ

শাহজালাল বিমানবন্দরনিরাপত্তা

শেয়ার করুন: