শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ-সড়ক-রেলসেবা বিঘ্নিত হলে জানাতে হবে টিভি স্ক্রলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎ-সড়ক-রেলসেবা বিঘ্নিত হলে জানাতে হবে টিভি স্ক্রলে
বিদ্যুৎ-সড়ক-রেলসেবা বিঘ্নিত হলে জানাতে হবে টিভি স্ক্রলে

বিদ্যুৎ, সড়ক ও রেলপথে গ্রাহক কিংবা যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানাতে হবে বলে নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

রোববার (২৭ এপ্রিল) উপদেষ্টার দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৬ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায় এবং সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে পুনরায় চালু হয়। অন্যদিকে বিকেল ৫টা ৫০ মিনিটে খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাক আউট হয় ও সন্ধ্যা ৭টায় পুনরায় চালু হয়। দুটি ক্ষেত্রেই কোনো সচিব কিংবা সংস্থা প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানাননি। তিনি বিষয় দুটি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত জানতে পারেন।

নির্দেশনায় আরও বলা হয়, এখন থেকে যেকোনো ধরণের গ্রাহক ও যাত্রীসেবা বিঘ্নের ঘটনা টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে অনতিবিলম্বে জানাতে হবে। গ্রাহক ও যাত্রীসেবা আবার চালু হলে, সেটাও জানিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে হবে। মনে রাখতে হবে, গ্রাহক ও যাত্রীসেবা আমাদের দয়া নয় বরং দায়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: