আবার আসছে টানা ৩ দিনের ছুটি
চলতি বছরের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আসছে টানা ৩ দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার বড়দিন পড়ছে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সঙ্গে মিলিত হওয়ায় শুক্রবার ও শনিবারও সরকারি চাকরিজীবীরা ছুটি পাবেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরও দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। তবে নভেম্বরে কোনো ছুটি নেই।
বছরের শেষে দুটি ছুটি রয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবার মিলেছে।
এর আগে, চলতি বছরের সরকারি ছুটির মধ্যে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) মঙ্গলবার পড়েছে।
২০২৬ সালের ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। তবে, আগামী বছরের মোট ছুটি কমে আছে ২৮ দিন। অবশ্য এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।
ভোরের আকাশ/এসএইচ