শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিএমটিসিএল নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে নামছে পলিটেকনিক শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডিএমটিসিএল নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে নামছে পলিটেকনিক শিক্ষার্থীরা
ডিএমটিসিএল নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে নামছে পলিটেকনিক শিক্ষার্থীরা

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (১৪ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়। সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘অযৌক্তিক’ রিটের কারণে সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করার দাবি ও ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের সব পলিটেকনিক শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগ বিজ্ঞপ্তি-১১-এ উল্লিখিত সেকশন ইঞ্জিনিয়ার (ক্রমিক ৯-১৮) পদসমূহের জন্য ১৫ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেটের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

জানা গেছে, বিএসসি ইঞ্জিনিয়ারদের একটি রিটের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে ডিএমটিসিএলের ১০ ধরনের প্রকৌশলী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: