শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয় অভিমুখে আজ ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

৭০ দিনের লাগাতার আন্দোলনের পরেও দাবি না মানায় বুধবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। তাদের এ পদযাত্রা বেলা সাড়ে ১১টার দিকে শুরু হবে। পরে তারা স্মারকলিপি দেবে।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের প্রায় দুই হাজার নারী কর্মকর্তা-কর্মচারী ৭০ দিন ধরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সরকারি দায়িত্ব পালন করা এই দক্ষ নারীকর্মীদের পদসৃজনপূর্বক রাজস্বখাতে অন্তর্ভুক্তকরণসহ দুই দফা দাবিতে তাদের এ লাগাতার অবস্থান কর্মসূচি চলমান।

সবশেষে বলা হয়, বারবার আলোচনা ও প্রতিশ্রুতি সত্ত্বেও এখন পর্যন্ত তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় প্রকল্পের ভুক্তভোগী কর্মীরা বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। পরে তারা স্মারকলিপি দেবেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: