শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার আশঙ্কা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের তিনটি গুরুত্বপূর্ণ নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও কয়েকটি নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, এ পরিস্থিতিতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর বর্তমান পরিস্থিতি এবং স্বল্পমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে তিস্তা নদীর গাইবান্ধার তারাপুর পয়েন্ট, কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাত এবং দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বর্ষণের কারণে এসব নদীর পানির স্তর বেড়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলার মনু নদী এবং হবিগঞ্জ জেলার খোয়াই নদীর পানি সতর্কসীমা স্পর্শ বা অতিক্রম করতে পারে।  ফলে দুই জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় সড়ক সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরও সক্রিয় হতে হবে: মির্জা ফখরুল

উত্তর-পূর্বাঞ্চল ও পার্শ্ববর্তী উজান এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় সংশ্লিষ্ট নদীগুলোর পানির প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজনীয় সতর্কবার্তা জারি করা হবে বলেও সংস্থাটি উল্লেখ করেছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এনউব

বন্যার আশঙ্কা

শেয়ার করুন: