শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সৌদি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সৌদি আরব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (১৪ জুলাই) বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া পৃথক সাক্ষাতে উপদেষ্টা এবং পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ঢাকায় তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

রাষ্ট্রদূত দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন সৌদির নবনিযুক্ত রাষ্ট্রদূত জাফর আবিয়াহ। তিনি গত ১ জুলাই ঢাকা মিশনে যোগ দেন। তিনি সৌদির সাবেক রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের স্থলাভিষিক্ত হন।

ভোরের আকাশ/এসএইচ

সৌদি রাষ্ট্রদূতপররাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন: