শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে নারী বিপিএল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম আসর।

সোমবার পরিচালনা পর্ষদের বৈঠকের পর তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ড জানিয়েছে, বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথমবারের মত ফ্র্যাঞ্চাইভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার যাত্রা শুরু হবে। ৪ থেকে ১৪ এপ্রিল নারী বিপিএলের প্রথম আসরের ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী আসরে তিন ফ্র্যাঞ্চাইজি দলে অংশ নেবে শীর্ষস্থানীয় জাতীয় ও উদীয়মান ক্রিকেটাররা। প্লেয়ার ড্রাফটের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের নির্বাচন রা হবে।

বিদেশী খেলোয়াড়ও দলে ভেড়াতে অনুমতি দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিদের। যা আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণ, বিশ্বব্যাপী প্রসার এবং টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক মান বৃদ্ধির সুযোগ তৈরি করবে।

ডব্লিউবিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করবেন বিসিবি পরিচালক এবং নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। কাউন্সিল টুর্নামেন্ট সম্পর্কিত সকল সাংগঠনিক বিষয় তত্ত্বাবধান করবে।

ভোরের আকাশ/নি. ব

বিপিএল

শেয়ার করুন: