শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ভ্রমণে বাড়ছে ভিসা ফি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ভ্রমণে ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন ফি কার্যকর হবে। বুধবার (৬ আগস্ট) ঢাকার রয়েল থাই দূতাবাস তাদের ফেসবুকে ই-ভিসায় নতুন ফি বাড়ানোর কথা জানিয়েছে।

৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত ভিসার ফি পরিশোধকারীরা পুরোনো ফি অনুযায়ী আবেদন করতে পারবেন। ১ সেপ্টেম্বর থেকে সব আবেদনকারীদের নতুন ফি দিতে হবে।  নতুন ফি: সিঙ্গেল ট্রানজিট ভিসা- ৩৬০০ টাকা, ডাবল এন্ট্রি- ৭২০০, টুরিস্ট ভিসা- ৪৫০০ এবং মাল্টিপল টুরিস্ট ভিসা- ২২৫০০ টাকা।

এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসায় ২২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।  এ ছাড়া ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা ও লং টার্ম রেসিডেন্ট (এলটিআর) ভিসার ফি আগের চেয়ে অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। পাসপোর্ট ইস্যু ও অন্যান্য লিগালাইজেশন ফি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ২ হাজার থেকে ৬ হাজার ৮০০ টাকা।

দূতাবাস জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে। আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে নির্ধারিত ভিসা ফি একবারে অনলাইনে পরিশোধ করতে পারবেন। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয় এবং কোনো অর্থ ফেরত দেওয়া হবে না।

ভোরের আকাশ/তাকা

ভিসাভ্রমণথাইল্যান্ড

শেয়ার করুন: