শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুদক কর্মকর্তাদের নিয়মিত সম্পদের হিসাব দিতে হবে: প্রেস সচিব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ৫:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নতুন এই অধ্যাদেশে দুদকের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত সম্পদের হিসাব দেয়ার বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব জানান, বৃহস্পতিবারের বৈঠকে দুদক অধ্যাদেশ ছাড়াও আরও তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সেগুলো হলো- জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ (সংশোধনী), মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন অধ্যাদেশ, রাজউক আইন ২০২৫।

রাজউক আইন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, শুধু ঢাকায় নয়, সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) আদলে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কি না, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোহিঙ্গা সংকট নিয়ে প্রেস সচিব বলেন, ২০১৭ সাল থেকে যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হতো, তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকত।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব কূটনৈতিক ও বাস্তবিক পদক্ষেপ নিয়েছে, পরবর্তী সরকারগুলো তার সুফল ভোগ করবে।

ভোরের আকাশ/এসএইচ

দুদক কর্মকর্তাপ্রেস সচিবসম্পদের হিসাব

শেয়ার করুন: