শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৃক্ষরোপণের পাশাপাশি দূষণ রোধে সচেতন হতে হবে: প্রতিমন্ত্রী ইশরাক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশদূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে। শুধু বৃক্ষরোপণ কর্মসূচিকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে না দেখে পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট ) মুন্সীগঞ্জের  বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, বিএনপির ৩১ দফার কর্মসূচিতে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের ঘোষণা ছিল। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি বলেন, পরিবেশের বিপর্যয় ও বায়ুদূষণের কারণে সারা পৃথিবীতেই স্বাস্থ্যগত বিপর্যয় ঘটছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে কীভাবে বায়ুদূষণ মোকাবিলা করা যায় এবং পরিবেশের বিপর্যয় কীভাবে শোধরানো যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে। এ ক্ষেত্রে বৃক্ষরোপণ একটি কার্যকর কর্মসূচি।

প্রতিমন্ত্রী বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচিকে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি হিসেবে না নিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে গুরুত্বের সঙ্গে নিতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরনের দূষণ মোকাবিলায় পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, মানুষের জীবনযাত্রার কারণে বিভিন্ন জায়গায় প্লাস্টিকের ময়লা ও পলিথিন ব্যাগ পানিতে ও বিভিন্ন জলাশয়ে ফেলা হচ্ছে। এগুলো পচনশীল নয়, ফলে পরিবেশের ওপর এর প্রভাব থেকে যাচ্ছে। আগামী দিনে শিল্পায়নের ক্ষেত্রেও আরও বেশি নজরদারি করতে হবে।

বায়ুদূষণের প্রসঙ্গ তুলে ইশরাক হোসেন বলেন, বায়ুদূষণের ফলে জটিল রোগীর সংখ্যাও বেড়েছে, যা স্বাস্থ্য খাতের ওপর চাপ সৃষ্টি করেছে। তাঁর কাছে থাকা তথ্য অনুযায়ী, আগের তুলনায় বাংলাদেশে ক্যানসার ও ফুসফুসের জটিল রোগীর সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি আগামী দিনে পরিবেশ কীভাবে রক্ষা করা যায়, সে বিষয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সুচিন্তিত মতামত রয়েছে। তাঁদের মাধ্যমে বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে প্রচার করে জনসচেতনতা তৈরি করতে হবে।

আরও পড়ুন

মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি

ইশরাক হোসেন বলেন, সুন্দর, স্বাস্থ্যকর ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভুঁইয়া মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/এনউব

প্রতিমন্ত্রী ইশরাক

শেয়ার করুন: