শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার নির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার নির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে: আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার নির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, দেশের রাজনৈতিক সংকট উত্তরণে গঠিত কমিশনের প্রতিদিনের আলোচনার বিষয়বস্তু সরাসরি প্রধান উপদেষ্টাকে জানানো হচ্ছে এবং তার দিকনির্দেশনা অনুযায়ীই বৈঠকগুলো পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে সংসদ ভবনের এলডি হলে পাঁচ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনায় বসার আগে এসব কথা বলেন তিনি।

ড. আলী রীয়াজ বলেন, ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত। যেসব প্রস্তাব উঠেছে সেসব নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সাথেও আলোচনা করবে ঐকমত্য কমিশন। আজ বিএনপির সাথে প্রাথমিকপর্যায়ের আলোচনা শেষ হবে বলেও আশা রাখেন।
 
৩৫টি দল সংস্কার প্রস্তাবনা দিয়েছে আর বিএনপিসহ ১৫ দলের সাথে আলোচনা হয়েছে-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী মে মাসে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে।

এর আগে, ১৭ এবং ২০ এপ্রিল প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের সাথে দিনভর বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা। ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাবনা জমা দেয় বিএনপি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: