শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গেজেট হতে পারে আজ, শপথ পড়াবেন সিইসি

এমপিদের শপথ ‘মঙ্গলবার’

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাতে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশের আশ্বাস দেওয়া হয়। তবে গতকাল শুক্রবার রাত ১০টা পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি। আজ শনিবার গেজেট প্রকাশ করা হতে পারে। এরই মধ্যে শপথ বাক্য কবে পড়ানো হবে- তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। মঙ্গলবার তাদের শপথ বাক্য পাঠ করানো হতে পারে বলে নির্বাচন কমিশন সচিবালয়ের একটি সূত্র ইঙ্গিত দিয়েছে। এবার এমপিদের শপথ বাক্য পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

জানা গেছে, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে এমপিদের শপথ বাক্য পাঠ করানোর বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আজ গেজেট প্রকাশ করা হলে মঙ্গলবারের মধ্যে তাদের শপথ বাক্য পাঠ করাতে হবে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছিলেন- নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ১৭ বা ১৮ তারিখের মধ্যে। সেই হিসেবে মঙ্গলবার এমপিদের শপথ বাক্য পাঠ করানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে শপথের তারিখ নিয়ে কেউ মুখ খুলছেন না।  

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, আমাদের প্রস্তুতি তো রয়েছে। প্রস্তুতি আমরা অনেক আগে থেকেই শুরু করেছি। এটা আমাদের সাধারণ দায়িত্ব।

গতকাল ইসি সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, সারা দেশে মোট ২৯৯টি সংসদীয় আসনে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে, এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন (৬৮.০৬%)। আর সংস্কার বাস্তবায়নে অসম্মতি জানিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন (৩১.৯৪%)। নির্বাচনে ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। এনসিপি ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে।

এবারের নির্বাচনে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। চট্টগ্রামের দুটি আসনের ফলফল অর্থ ঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রেখেছে ইসি। এ ছাড়া এক প্রার্থীর মৃত্যুতে একটি আসনে নির্বাচন স্থগিত ছিল। প্রার্থীর ফল ঘোষণা না করলেও চট্টগ্রামের ওই দুটি আসনের গণভোটের হিসাবও ফলাফলে যুক্ত করা হয়েছে।

সূত্র মতে, স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে রয়েছেন। নিয়মনুসারে স্পিকার, ডেপুটি স্পিকার কিংবা তাদের মনোনিত ব্যক্তি এমপিদের শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। এর বাইরে প্রধান নির্বাচন কমিশনারও তাদের শপথ বাক্য পাঠ করাতে পারেন। এবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের পর বিজয়ীদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হতে পারে আগামী ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারি। সর্বোচ্চ দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে জানিয়ে শফিকুল আলম বলেন, যদি তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাকা হয়, তবে হস্তান্তর ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে।

এ বিষয়ে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, আমাদের প্রস্তুতি তো রয়েছে। প্রস্তুতি আমরা অনেক আগে থেকেই শুরু করেছি। এটা আমাদের সাধারণ দায়িত্ব।

গেজেট প্রকাশের পর কবে নাগাদ শপথ হতে পারে- এমন প্রশ্নে তিনি বলেন, শপথের তারিখ নির্ধারণ সংসদ সচিবালয়ের বিষয় নয়। এটা আমাদের বিষয় না, আমরা প্রস্তুত। যেদিন বলা হবে, সেদিনই শপথ অনুষ্ঠান আয়োজন করতে পারব।

সরকারের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি (সোমবার) নতুন সংসদ সদস্যদের শপথ হবে। পরবর্তী দু-দিনের মধ্যে মন্ত্রিসভার শপথের মধ্যমে গঠিত হবে নতুন সরকার।

নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথের পর পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখান থেকে দলনেতা নির্বাচিত হবেন। তারপর দলের নেতা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলবেন, আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে সংসদে। তখন রাষ্ট্রপতিকে তিনি সরকারপ্রধান করার অনুরোধ করবেন। তার পরেই গঠিত হবে নতুন সরকার। নির্বাচনে সর্বোচ্চ আসনপ্রাপ্ত বিএনপির সংসদ নেতা হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন- এটি অনেকটাই নিশ্চিত।

নির্বাচনে দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা সংসদে কী হবে, সেটাও পরবর্তী সময়ে নির্ধারিত হবে। তবে জামায়াত সংসদে প্রধান বিরোধী দল হবে, এটাও অনেকটা নিশ্চিত।

গত বৃহস্পতিবার ভোট শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে।

ভোরের আকাশ/এসএইচ
 

জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: