শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় ছুটির মধ্যে ৫৬৫ শ্রমিক ছাঁটাই

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ৫ আগস্ট উপলক্ষে ঘোষিত ছুটির মধ্যে অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড নামে একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।

গত ৬ আগস্ট কারখানাটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে জারি করা এক নোটিশে বিভিন্ন সেকশনের মোট ৫৬৫ শ্রমিককে ছাঁটাইয়ের কথা জানানো হয়। নোটিশে বলা হয়েছে, আগামী ৮ আগস্ট থেকে এসব শ্রমিকের ছাঁটাই কার্যকর হবে।

নোটিশে বলা হয়, অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডে কর্মরত সব শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে বর্তমানে কারখানায় মারাত্মক ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা না পাওয়া এবং পর্যাপ্ত কাজের স্বল্পতার কারণে কারখানার উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় কারখানার অস্তিত্ব রক্ষা ও ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষ অতিরিক্ত শ্রমিক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২০ অনুযায়ী সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কারখানার ৫৬৫ জন শ্রমিককে ৮ আগস্ট থেকে ছাঁটাই (Retrenchment) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, ছাঁটাই করা শ্রমিকদের চাকরির মেয়াদকাল অনুযায়ী বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২০-এর উপধারা (২) অনুযায়ী তাঁদের যাবতীয় আইনগত পাওনা ও সম্পূর্ণ ক্ষতিপূরণ আইনে উল্লেখিত সময়ের মধ্যে পরিশোধ করা হবে।

পাশাপাশি শ্রম আইনের ধারা ২১ অনুযায়ী আগামী এক বছরের মধ্যে কারখানার কাজের পরিধি বৃদ্ধি পেলে বা পুনরায় নতুন শ্রমিক নিয়োগের প্রয়োজন হলে ছাঁটাই হওয়া এসব শ্রমিককে অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ছাঁটাইয়ের নোটিশের সঙ্গে শ্রমিকদের একটি তালিকাও সংযুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জানতে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জাইম আহমেদেরমুঠোফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পর্যাপ্ত কার্যাদেশ না থাকা এবং গ্যাস-সংকটের কারণে সৃষ্ট ব্যবসায়িক মন্দার কারণে কারখানাটি কিছু শ্রমিক ছাঁটাই করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

কারখানাটির ছাঁটাইয়ের তালিকায় ৪৬৩ নম্বর ক্রমিকে নাম থাকা সুইং সেকশনের অপারেটর মো. জিয়ারুল হক মুঠোফোনে বলেন, ৫ আগস্ট উপলক্ষে কারখানা ছুটি ঘোষণা করায় টানা তিন দিনের ছুটিতে তিনি গ্রামের বাড়ি দিনাজপুরে গিয়েছেন। ৬ আগস্ট রাত ১১টার দিকে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে তিনি ছাঁটাইয়ের নোটিশ পান।

আরও পড়ুন

পোশাকশিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দ. কোরিয়া

তিনি বলেন, কেন বা কী কারণে এই ছাঁটাই, তা জানি না। আগামীকাল কারখানা খোলার কথা ছিল। পরে বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানতে পারি, কারখানার গেটেও ছাঁটাইয়ের নোটিশ টাঙানো হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ব্যবসায়িক মন্দা মালিকপক্ষের একটি বাহানা মাত্র। এভাবে ছুটির মধ্যে হঠাৎ করে একযোগে এত শ্রমিক ছাঁটাই অমানবিক। তিনি অবিলম্বে এই নোটিশ প্রত্যাহার করে ছাঁটাই হওয়া সব শ্রমিককে পুনর্বহালের দাবি জানান।

ভোরের আকাশ/এনউব

ছাঁটাই

শেয়ার করুন: