শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করার অভিযোগে মো. সেলিম মিয়া নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি এনবিআরের কর অঞ্চল-১০, ঢাকার অধীন কর সার্কেল-২০০-এ নিরাপত্তাপ্রহরী পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৫ জুলাই) কর কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, মো. সেলিম মিয়া তার নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন।

বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় এবং নিজেও নম্বরটির মালিকানা স্বীকার করায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

কর কমিশনার মো. শাহ্ আলী স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী, তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।  জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই বরখাস্তের আদেশটি পিএস টু চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড; সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ); সংশ্লিষ্ট কর কমিশনার, সার্কেল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব বিভাগে অনুলিপি আকারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

এনবিআর চেয়ারম্যানবরখাস্ত

শেয়ার করুন: