শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদের ফিরতি যাত্রা

আজ মিলছে ট্রেনের ১৩ জুনের টিকিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ জুন ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ মিলছে  ট্রেনের ১৩ জুনের টিকিট
আজ মিলছে ট্রেনের ১৩ জুনের টিকিট

ঈদের পর ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।  

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।  মঙ্গলবার (৩ জুন) বিক্রি শুরু হয়েছে ১৩ জুন তারিখের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পাওয়া যাবে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিটের। যাত্রীসেবায় স্বচ্ছতা ও সহজলভ্যতা নিশ্চিত করতে এবারও শতভাগ আসন অনলাইনে ছাড়া হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানায়, ঈদের পর সাত দিনের ফিরতি ট্রেন যাত্রার জন্য বিশেষভাবে অগ্রিম টিকিটের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ৯ জুনের টিকিট ছাড়া হয়েছে ৩০ মে, ১০ জুনের ৩১ মে, ১১ জুনের ১ জুন, এবং ১২ জুনের টিকিট ছাড়া হয়েছে ২ জুন। এরপরের টিকিট—১৪ জুনেরটি বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের জন্য ৫ জুন পাওয়া যাবে।

এই বিশেষ ব্যবস্থার আওতায় নেওয়া টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন, এবং একাধিক আসনের টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম দিতে হবে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: