শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাসদ

রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণ জাতির জন্য মন্দের ভালো

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকারের বিদায় ও তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণ জাতির জন্য মন্দের ভালো বলে উল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ)।

বৃহস্পতিবার  (১৯ ফেব্রুয়ারি) জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অবৈধ, অসাংবিধানিক, মবতান্ত্রিক ইউনূস সরকারের বিদায় এবং একতরফা, একপাক্ষিক প্রশ্নবিদ্ধ নির্বাচনী নাটকের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণ দেশের জন্য মন্দের ভালো।

জাসদ বিবৃতিতে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে শুভেচ্ছা জানায় এবং নতুন সরকারকে অবিলম্বে মবতন্ত্রের অবসান করা, সংবিধান ও আইনের শাসন সমুন্নত করা, ‘গায়ের জোরে উল্টে দেওয়া আইসিটিতে প্রতিহিংসামূলক বিচার কার্যক্রমসহ অবৈধ ইউনূস সরকারের গৃহীত সব সিদ্ধান্ত, পদক্ষেপ ও কার্যক্রম অবিলম্বে স্থগিত ও বাতিল ঘোষণা করা, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় বন্দি জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ সব রাজবন্দিকে মুক্তি দেওয়া, সব রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনায় বাধা ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দেশে রাজনৈতিক স্বাভাবিকতা, শান্তি, স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে সংবিধান অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভূক্তিমুলক, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়।

ভোরের আকাশ/নি. ব

জাসদ

শেয়ার করুন: