শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলের নতুন সময়সূচি: ভোরে আগে শুরু, রাতে দেরিতে শেষ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেট্রোরেলের নতুন সময়সূচি: ভোরে আগে শুরু, রাতে দেরিতে শেষ
মেট্রোরেলের নতুন সময়সূচি: ভোরে আগে শুরু, রাতে দেরিতে শেষ

রাজধানীতে যাত্রীচাহিদা মেটাতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সকালে ট্রেন চলাচল শুরু হবে আধা ঘণ্টা আগে এবং রাতে শেষ ট্রেন ছাড়বে আধা ঘণ্টা দেরিতে। একই সঙ্গে ব্যস্ত সময়ে ট্রেন চলাচলের বিরতি আরও কমানো হচ্ছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে এ নতুন সূচি কার্যকর হবে। এই সময় অতিরিক্ত সময়ে চলা ট্রেনগুলোতেও যাত্রী পরিবহন করা হবে, অর্থাৎ খালি ট্রেন চালানো হবে না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায় এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে।

নতুন সূচি কার্যকর হলে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

ব্যস্ত সময়ে এখন যেখানে সর্বনিম্ন ছয় মিনিট পরপর ট্রেন ছাড়ে, নতুন নিয়মে প্রতি সোয়া ৪ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে যাত্রীদের অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমবে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, নতুন ব্যবস্থা চালু হলে মেট্রোরেলের সক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার সম্ভব হবে। বর্তমানে দৈনিক গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন। এর মধ্যে গত ৬ আগস্ট সর্বোচ্চ ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ জন যাত্রী পরিবহন করা হয়। নতুন সূচি চালু হলে দৈনিক যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ভোরের আকাশ // হ.র

মেট্রোরেল

শেয়ার করুন: