শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীমান্তে পুশইন সমস্যা দ্রুতই সমাধান হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তে ‘পুশইন’ সমস্যার সমাধান দ্রুতই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ সীমান্তে পুশইনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি ভারতের পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত। সেখানে নির্বাচনের সময় এটি একটি ইস্যু ছিল এবং বর্তমান পরিস্থিতিও সেই রাজনীতিরই প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো টেনশন তৈরির উদ্দেশ্যে করা হচ্ছে বলে তিনি মনে করেন না। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে আলোচনাও হয়েছে এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে ভারতের সরকারও সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। ফলে বিদ্যমান সমস্যাগুলো দ্রুতই সমাধানের পথে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

তিনি দাবি করেন, বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে চাপে ফেলতে চাওয়া কোনো উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক বাস্তবতার একটি অংশ।

হামের শিশু মৃত্যুর বিষয়ে এখনো কোনো তদন্ত কমিটি গঠন হয়নি—এ প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে এলে পরবর্তী সময়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত সরকার এড়াচ্ছে না; পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি অবশ্যই দেখা হবে।

ভোরের আকাশ/সু.পা

সীমান্তে পুশইন

শেয়ার করুন: