শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য বিদ্যুৎ কেনায় পিডিবিকে অনুমোদন দিল বিইআরসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মার্চেন্ট পাওয়ার প্লান্টের (এমপিপি) কাছ থেকে প্রতি কিলোওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ ৬ টাকা ৪৮ পয়সায় কিনতে পারবে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি জমা দিয়েছে।

চূড়ান্ত ট্যারিফ নির্ধারিত হলে নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের ‘মার্চেন্ট পাওয়ার পলিসি’ অনুযায়ী, এখন থেকে এসব কেন্দ্র সরাসরি বড় গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে।

এদিকে, রোববার (২৩ আগস্ট) এ সংক্রান্ত গণশুনানির আয়োজন করেছে বিইআরসি। এর আগে জাতীয় গ্রিড ব্যবহার বাবদ কত টাকা চার্জ দিতে হবে, তা নিয়ে বিস্তারিত প্রস্তাব জমা দিয়েছে বিতরণ সংস্থাগুলো।

বিইআরসিতে জমা পড়া প্রস্তাব অনুযায়ী, উচ্চ ভোল্টেজের ১৩২ কেভি লাইনের জন্য প্রতি ইউনিটে খরচ পড়বে ১ টাকা ৬৭ পয়সা থেকে ২ টাকা ৪২ পয়সা। আর সাধারণ গ্রাহক পর্যায় বা শূন্য দশমিক চার শূন্য (০.৪০) কেভি লাইনে এই খরচ সর্বোচ্চ ৩ টাকা ৪২ পয়সা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

সঞ্চালন চার্জের পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে বিতরণ মাশুল ও ক্রস-সাবসিডি চার্জ।

বিইআরসির কারিগরি কমিটি বর্তমানে এই প্রস্তাবগুলো যাচাই করছে। চূড়ান্ত ট্যারিফ নির্ধারণের পর নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/জেআ

পিডিবিবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

শেয়ার করুন: