শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফের একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফের একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ
ফের একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

বিভক্তির প্রায় আট বছর পর আবারও এক করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ। বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগকে একত্র করে নতুনভাবে “স্বরাষ্ট্র মন্ত্রণালয়” গঠনের ঘোষণা দেয়।

‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এর ক্ষমতাবলে জারি করা এ প্রজ্ঞাপনের আগে বিষয়টির অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানের সই করা চিঠিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, দুই বিভাগের কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা ও গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে এই একত্রীকরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে ভাগ করা হয়। জননিরাপত্তা বিভাগের অধীনে ছিল পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। অপরদিকে সুরক্ষা সেবা বিভাগের অধীনে ছিল পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুটি বিভাগকে একীভূত করার আলোচনা চলছিল। বর্তমানে সিনিয়র সচিব নাসিমুল গনি একযোগে উভয় বিভাগের সচিবের দায়িত্ব পালন করছেন।

ভোরের আকাশ//হ.র

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শেয়ার করুন: