জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না: প্রেস সচিব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘বিএএল, এর তাড়না এবং তাদের গণহত্যাকারী নেতারা মনে করেন এটি অক্টোবর ২৮, ২০০৬ আবার। তারা কল্পনা করছে যে দিনে দুপুরে এক ডজন মানুষকে জবাই করে রাস্তা দখল করার জন্য হাজার হাজার গুন্ডা কেন্দ্রীয় ঢাকায় পাঠিয়ে দিবে।
দুঃখিত — এটা নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠন কর্তৃক প্রতিবাদ করার যে কোন প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে পূরণ করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নিও না। এবং মনে রাখবেন: এটা অক্টোবর ২৮, ২০০৬ নয়। ‘এটা জুলাই — চিরকালের জন্য’।
প্রসঙ্গত, ২০০৬ সালের অক্টোবর মাস, বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট তখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন, সেজন্য তখন আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তুমুল আন্দোলন করছিল।
এমন প্রেক্ষাপটে ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন ছিল এদিন। ওইদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা আলোড়ন তৈরি করেছিল।
ভোরের আকাশ/তা.কা