শিরোনাম
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারদেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনও তাড়াহুড়োর দরকার আছে বলে মনে করেন না ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ‘যখন সময় হবে নিশ্চয়ই হবে (সফর)।’

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য তারিখ হয়েছে কিনা জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কিছু বেশি আলোচনা আগে যা হয়েছিল, আবার আমি বলি আমাদের আমন্ত্রণ দেওয়া আছে। এটা নিয়ে আমার মনে হচ্ছে না এবারে কোনও তাড়াহুড়োর দরকার আছে। যখন সময় হবে, নিশ্চয়ই হবে। সব কিছু ইতিবাচক। তবে আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে। একটা সময়ের মধ্যে সব ইতিবাচক হবে।’

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘কোনও কিছু নিয়ে প্রশ্ন নেই। আমি ইতিবাচক, মন্ত্রী ইতিবাচক, বাংলাদেশের মানুষ ইতিবাচক। আমি তো সব সময় যখন রাস্তায় হাঁটি, লোকদের সঙ্গে কথা বলি, সবকিছু ইতিবাচক। উভয়পক্ষে (বাংলাদেশ ও ভারতে) রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। সব হয়ে যাবে। কাজের মাধ্যমে অগ্রগতি হবে। সব কিছু ইতিবাচক এবং আমরা খুব আশাবাদী। যখন দুই দেশের সরকারপ্রধান একটা সুবিধাজনক সময় পাবেন, আমি নিশ্চিত ঘটনা ঘটবে।’

আরও পড়ুন

সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে গুরুত্বপূর্ণ লোক আখ্যা দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘তিনি গুরুত্বপূর্ণ লোক, আগেও ছিলেন, আগামীতেও থাকবেন। আমি ভালো সম্পর্ক তৈরি করছি। কবিরের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে। আমাদের খুব ভালো আলোচনা হলো। সব সময় একটা পজিটিভিটি আছে। কোনও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়নি। আজকে যা কথা হয়েছে, আমি খুশি।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে হাইকমিশন এবং ভারতের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি এবং আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফর নিয়ে অভিনন্দন জানিয়েছি।’ এটা মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল বলেও যোগ করেন ভারতীয় দূত।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: