শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকার খাল-নদী দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার খাল-নদী দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
ঢাকার খাল-নদী দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা শহরের খাল ও নদী দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তরুণদের সঙ্গে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। গতকাল মঙ্গলবার  রাজধানীর আগারগাঁয়ে এ অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১০৮ কিলোমিটার খাল পরিষ্কার করা হয়েছে এবং খালের দুইপাড়ে সবুজায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, তরুণদের সম্পৃক্ত করে ঢাকা শহরকে সবুজায়ন করা হবে এবং উত্তরা দিয়াবাড়ি এবং পূর্বাচল এলাকায় পরিকল্পিত বনায়ন করা হবে। পূর্বাচলের খাল ও লেকগুলোকে নান্দনিক করে গড়ে তোলা হবে। এছাড়া ঢাকা বিমানবন্দরের পার্শ্ববর্তী খালি জায়গায় আরবান রিজার্ভ ফরেস্ট গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের তরুণদের সচেতন হতে হবে। তরুণদের প্রচেষ্টায় এ শহরের চাঁদাবাজি বন্ধ করতে হবে। শহরকে আরও নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. এ হামিদ খান, বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি নায়কা মার্টিনেজ ব্যাকস্ট্রোমসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

ভোরের আকাশ/এসএইটচ

ডিএনসিসি

শেয়ার করুন: