শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীর জন্য ডিএমপির নির্দেশনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীর জন্য ডিএমপির নির্দেশনা
গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীর জন্য ডিএমপির নির্দেশনা

ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা ও পশুর হাট কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে একগুচ্ছ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২ জুন) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

এমতাবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রী সাধারণকে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

গণপরিবহন মালিক ও শ্রমিকদের জন্য নির্দেশনা
১. নির্ধারিত সিডিউল অনুযায়ী বাস ছেড়ে দিতে হবে।
২. নির্ধারিত টার্মিনালের বাইরে কোথাও যাত্রী ওঠানো যাবে না।
৩. বাস টার্মিনালে অনধিকৃত যাত্রী ওঠানো-নামানো যাবে না।
৪. হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়িকে টার্মিনালে প্রবেশ করতে দেওয়া যাবে না।
৫. অনুমোদনহীন পরিবহন টার্মিনালে প্রবেশ করতে পারবে না।
৬. বৈধ কাগজপত্র ছাড়া কোনও গাড়ি টার্মিনালে প্রবেশ করতে পারবে না।
৭. অনুমোদনহীন চালক ও হেলপার দিয়ে গাড়ি চালানো যাবে না।
৮. মালিকদের কাছে বৈধ কাগজপত্র না থাকলে গ্যারেজ থেকে গাড়ি ছাড়ার অনুমতি দেওয়া হবে না।
৯. একাধিক পরিবহন সংস্থার বাস একত্রে চলতে পারবে না।
১০. গাড়িতে অতিরিক্ত ভাড়া বা মালামাল আদায় করা যাবে না।
১১. ছাদে যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
১২. চালকদের মাদকের প্রভাব মুক্ত থাকতে হবে।
১৩. চালক-সহকারীর মধ্যে ঝগড়া বা অসদাচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে।
১৪. নির্ধারিত সময়ের বাইরে বাস ছাড়তে পারবে না।

যাত্রীদের জন্য নির্দেশনা
১. নির্ধারিত টার্মিনাল/স্টপেজ থেকে বাসে উঠুন।
২. বাসের ছাদে উঠবেন না ও উঠতে কাউকে উৎসাহ দেবেন না।
৩. বাসে উঠার সময় হেলপার বা চালকের সঙ্গে ঝগড়া না করার অনুরোধ।
৪. বাসে নিজের মালামাল নিজ দায়িত্বে রাখবেন।
৫. অপরিচিত কাউকে মালামাল দেখার দায়িত্ব না দেওয়ার পরামর্শ।
৬. মূল্যবান জিনিস সাবধানে রাখবেন।

পথচারীদের জন্য নির্দেশনা
১. রাস্তায় দাঁড়িয়ে গাড়িতে ওঠা/নামা করা যাবে না।
২. ফুটওভার ব্রিজ ব্যবহার বাধ্যতামূলক।
৩. যত্রতত্র গাড়ি পার্কিং না করার অনুরোধ।
৪. সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে ট্রাফিক কন্ট্রোল রুমে (০১৩২০০৮০৮৯৭) জানানোর আহ্বান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এসব নির্দেশনার প্রতি সবার সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করে ডিএমপি।

ভোরের আকাশ/এসএইচ

ডিএমপিঈদুল আজহা

শেয়ার করুন: