শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে উন্নীত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) হিসেবে পদোন্নতি দেওয়া হলো।

এতে উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা পূর্বের পদ ও কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সুপারনিউমারারি পদে থাকা চিকিৎসকদের সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পাশাপাশি পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত কোনো বদলি বা কর্মস্থল পরিবর্তন করা যাবে না। যারা লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন- তাদের ক্ষেত্রে ছুটি শেষে পদোন্নতি কার্যকর হবে। 

মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে কোনো কর্মকর্তা সম্পর্কে বিরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে প্রজ্ঞাপন সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: