শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরকারি খরচে বিদেশ সফর বন্ধ, কেনা যাবে না গাড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারি দপ্তরগুলোতে নতুন করে গাড়ি কেনা ও বৈদেশিক সফরে অংশগ্রহণ বন্ধ ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (০৮ জুলাই) কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এই আদেশ জারি করে অর্থ বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে চালান বাজেট থেকে কোনো ধরনের যানবাহন কেনা যাবে না। তবে ১০ বছরের বেশি পুরনো, টিওএন্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপনের প্রয়োজন হলে অর্থ বিভাগের পূর্বানুমতি নিয়ে সেই ব্যয় করা যাবে।

শুধু গাড়িই নয়, অবকাঠামো খাতে খরচেও থাকছে কড়াকড়ি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাত ছাড়া নতুন কোনো সরকারি ভবন—বাসা বা অফিস—নির্মাণে ব্যয় করা যাবে না। যেসব প্রকল্পে ৫০ শতাংশের বেশি কাজ হয়ে গেছে, কেবল সেগুলো অর্থ বিভাগের অনুমতি নিয়ে চালানো যাবে।

উন্নয়ন বাজেট থেকেও যানবাহন কেনা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ভূমি অধিগ্রহণ বা থোক বরাদ্দের মতো খাতে ব্যয় করতে হলেও এখন থেকে অনুমতি নিতে হবে অর্থ বিভাগ থেকে।

বিদেশ সফর নিয়েও থাকছে কঠোরতা। উন্নয়ন প্রকল্পের আওতায় কোনো ধরনের বিদেশ সফর, সেমিনার, কর্মশালা বা সিম্পোজিয়ামে অংশগ্রহণ করা যাবে না। তবে বিদেশি সংস্থা, বিশ্ববিদ্যালয় বা সরকারের বৃত্তি ও ফেলোশিপের আওতায় মাস্টার্স ও পিএইচডি পড়ার সুযোগ থাকছে। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যও কিছু নির্দিষ্ট সফরে অনুমতি মিলবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার অপচয় বন্ধ করে অগ্রাধিকার খাতে ব্যয় বাড়ানোর কৌশল নিয়েছে। এই পদক্ষেপে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার অপচয় ঠেকানো যাবে, অন্যদিকে গুরুত্বপূর্ণ খাতগুলোতে বরাদ্দ বাড়ানো সম্ভব হবে।

ভোরের আকাশ/এসএইচ

বিদেশ সফরসরকারি গাড়িঅর্থ মন্ত্রণালয়

শেয়ার করুন: