শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচন: ঢাবি ও পার্শ্ববর্তী সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডাকসু নির্বাচন: ঢাবি  ও পার্শ্ববর্তী সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি
ডাকসু নির্বাচন: ঢাবি ও পার্শ্ববর্তী সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশ্ববিদ্যালয় এলাকা এবং পার্শ্ববর্তী সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনের সময় শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং-এ যানবাহনকে বিকল্প রাস্তায় চলাচলের জন্য নির্দেশ দেওয়া হবে।

ঢাবি অভিমুখী যানবাহনসমূহকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে। পাশাপাশি ডিএমপি সাধারণ যাত্রী ও চালকদের এসব এলাকা এড়িয়ে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

অন্যদিকে, জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আরও এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

ভোরের আকাশ//হ.র

যান চলাচলডাকসু নির্বাচনডিএমপি

শেয়ার করুন: