সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট নকলের অপচেষ্টা, সতর্কবার্তা জারি

সমাজকলের মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.msw.gov.bd ঠিক থাকলেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে নকল ওয়েবসাইট mswbd.org সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নজরে এসেছে ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.msw.gov.bd সঠিক আছে, সেহেতু কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোনো বিষয় নিয়ে প্রতারণা করতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করা হলো, টেলিফোন নাম্বার ICT শাখা-০১৯১৫০২৬৪২৩।
এদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। এ ধরনের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এনএস