শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

দ্বিতীয় দিনে মিলছে ২৪ মে’র টিকিট

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে আগামী ২৪ মে’র টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিটই অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি। আগামী ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হতে যাওয়ায় ২৪ মের টিকিটের চাহিদা অন্যদিনের তুলনায় অনেক বেশি।

১৫ মে বিক্রি হবে ২৫ মের টিকিট। ১৬ মে বিক্রি হবে ২৬ মের টিকিট। ১৭ মে পাওয়া যাবে ২৭ মের টিকিট।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

যাত্রীদের সুবিধার্থে এবার ১০টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে রেলওয়ে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন এবং এই অগ্রিম টিকিট কোনোভাবেই রিফান্ড করা যাবে না। এছাড়া স্ট্যান্ডিং যাত্রীদের জন্য আসনবিহীন ২৫ শতাংশ টিকিট (উচ্চ শ্রেণি বাদে) যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

টিকিট কালোবাজারি রুখতে বাংলাদেশ রেলওয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে। শুধুমাত্র রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বুধবার (১৩ মে) ২৩ মের টিকিট বিক্রির শুরুতে প্রথম আধা ঘণ্টার মধ্যেই রেলের সার্ভারে প্রায় ৬০ লাখ হিট পড়ে।


ভোরের আকাশ/ইউএম

ট্রেনে ঈদযাত্রা

শেয়ার করুন: