শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে আ.লীগ সরকার : মির্জা ফখরুল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে সরকার।’

এসময় দেশের কর্মসংস্থান ও বেকারত্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘দেশে প্রায় চার কোটি শিক্ষিত বেকার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মাত্র একটি পদের বিপরীতে পাঁচ থেকে ছয় লাখ চাকরির আবেদন জমা পড়ছে। সরকার বেকারত্ব দূরকরণে কৃষি ভিত্তিক অর্থনীতিকে জোর দিচ্ছে।’

আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় পুলিশপ্রধানসহ নিহত ৬

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, ‘কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের স্বাবলম্বী করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে সরকার।’

এছাড়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে এরই মধ্যে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মাহ্দী আমিন বলেন, ‘কৃষকদের আর্থিক সংকট কাটাতে দেয়া হচ্ছে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এছাড়া আধুনিক কৃষি যন্ত্রপাতি সরাসরি প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেয়ার কাজ চলমান রয়েছে।’

ভোরের আকাশ/ইউএম

মির্জা ফখরুলধ্বংসঅর্থনীতিআওয়ামী লীগ

শেয়ার করুন: