শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে ইসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিদেশি পর্যবেক্ষকদের সার্বিক কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডকুমেন্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ৩৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকাল হসপিটালিটি প্রদান করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের বিমানবন্দর হতে রিসিভ করে হোটেলে আনয়ন, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করানো, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, নির্বাচনের দিন ভোটকেন্দ্র পরিদর্শন, বিমানবন্দরে পৌঁছে দেওয়া পর্যন্ত বিভিন্ন ঘটনার রাইট আপ ও ছবি এবং বিদেশি পর্যবেক্ষকদের কাছ থেকে নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন সংগ্রহ করে বই আকারে একটি ডকুমেন্টেশন তৈরি করে তা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা প্রয়োজন। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নিম্নোক্তভাবে একটি কমিটি গঠন করা হলো।

কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করা। কমিটির প্রত্যেক সদস্য তার টিমের সঙ্গে যোগাযোগ করে পর্যবেক্ষক প্রতিবেদন সংগ্রহপূর্বক কমিটির সদস্য-সচিবের কাছে জমা দেবেন। আগত অতিথিদের বিভিন্ন ঘটনা নিয়ে রাইট আপ ও ছবি সরবরাহ করবে। প্রাপ্ত পর্যবেক্ষক প্রতিবেদন ও ছবি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করবে। এছাড়া কমিটি কাজের প্রয়োজনে যে কাউকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবেন।

ভোরের আকাশ/এসএইচ

নির্বাচন কমিশনবিদেশি পর্যবেক্ষক

শেয়ার করুন: