শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওমান শ্রমবাজার নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওমানে ব্যাপক ভিসা চালু হয়েছে কিংবা ‘ফ্রি ভিসা’ দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণাকে গুজব ও বিভ্রান্তিকর বলে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট। দেশটির সরকার এখনো বিদেশি কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। বুধবার (১২ আগস্ট) ভিসাসংক্রান্ত এক সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট।

সম্প্রতি ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ এবং ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’—এ ধরনের প্রচারণা ছড়িয়ে পড়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, ওই বিজ্ঞপ্তিটি ওমান সরকারের পক্ষ থেকে দেশটির শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা নয়। এতে আল ধাহিরাহ অঞ্চলে কৃষি শ্রমিকের চাহিদা নিরূপণ এবং প্রয়োজন হলে শুধু ওই অঞ্চলের কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ পর্যায়ে বিদেশি কর্মী নিয়োগ, ভিসা ইস্যু কিংবা ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি বলেও জানিয়েছে দূতাবাস।

বর্তমানে ওমান সরকার শ্রমবাজার পুনর্বিন্যাস ও ‘ওমানাইজেশন’ নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রেখেছে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’—এ ধরনের প্রচারণায় বিশ্বাস না করার জন্য সবাইকে অনুরোধ করেছে দূতাবাস।

আরও পড়ুন

ফিক্স সার্টিফিকেশন পেল আরও ৫ ব্রোকারেজ হাউস

এ ধরনের প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ওমানে কর্মসংস্থান ও ভিসাসংক্রান্ত যেকোনো তথ্য বাংলাদেশ দূতাবাস, মাস্কাট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্র থেকে যাচাই করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

বিষয়টি দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে যথাসময়ে তা জানানো হবে। গুজবে কান না দিয়ে সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট।

ভোরের আকাশ/সু.পা

ওমান শ্রমবাজার, বাংলাদেশ দূতাবাস

শেয়ার করুন: