দুই দশক পর নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) তিনি ফেনী সফরে যেয়ে বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানায়, রোববার দুপুর ২টায় ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।
পরে বিকাল ৪টার দিকে তিনি চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনী শহরের পাইলট হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন।
বিএনপির ভোটব্যাংক হিসেবে পরিচিত ফেনী জেলা তারেক রহমান ও তার মা, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আবেগ ও স্মৃতিবিজড়িত এলাকা।
বেগম খালেদা জিয়ার পিতৃভূমি হওয়ায় ফেনীর মানুষের সঙ্গে তারেক রহমানের রয়েছে বিশেষ সম্পর্ক।
এর আগে সর্বশেষ ২০০৬ সালে ছাগলনাইয়ায় শিল্পপতি এম এ কাশেমের প্রয়াত পুত্র তারেক কাশেমের স্মরণে আয়োজিত স্মৃতিবৃত্তি অনুষ্ঠানে যোগ দিতে ফেনী সফর করেছিলেন তিনি।
প্রায় ২০ বছর পর আবারও নানাবাড়ির মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা।
ভোরের আকাশ/নি. ব