শিরোনাম
‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে

রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন ববি হাজ্জাজ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজধানীর রায়ের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সহায়তায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকাণ্ডে প্রায় ১১৭টি ঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫০টি পরিবার। পাশাপাশি বেশ কয়েকটি দোকানও সম্পূর্ণ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ববি হাজ্জাজ। তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। ঘটনাস্থলে অবস্থান করেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে তাঁর দপ্তরকে বিষয়টি অবহিত করে দ্রুত সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নিতে উদ্যোগী হওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদের সহায়তার আওতায় আনতে হবে। এ জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে রায়ের বাজার ও আশপাশের এলাকায় অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে সিমেন্টের দেয়ালের ওপর পাকা ছাদের পরিবর্তে বাঁশের কাঠামো ব্যবহার করে টিনের ছাউনি দেওয়া একতলা বসতবাড়ি ও অন্যান্য স্থাপনার পূর্ণাঙ্গ তালিকা তৈরির কথা বলেন তিনি। এসব স্থাপনার নির্মাণপদ্ধতি, কাঠামোগত অবস্থা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্যও সংগ্রহ করতে হবে।

এ লক্ষ্যে মোহাম্মদপুর থানা ও দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সমন্বয়ে আগামী এক সপ্তাহের মধ্যে অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর তালিকা ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাসাইলে বিএনপির বিক্ষোভ

ববি হাজ্জাজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের তাৎক্ষণিক দায়িত্ব। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা যাতে বারবার মানুষের জীবন ও জীবিকার ওপর বিপর্যয় ডেকে না আনে, সে জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। শুধু দুর্ঘটনার পর উদ্ধার ও সহায়তা নয়, দুর্ঘটনা প্রতিরোধে আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে অগ্নিঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: