শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মব সন্ত্রাস মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মব সন্ত্রাস মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মব সন্ত্রাস মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে। তিনি জানান, ইতোমধ্যে মব সহিংসতা অনেক কমে এসেছে এবং শিগগিরই তা পুরোপুরি নির্মূল হবে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে ঢাকার ধামরাইয়ে চার শতাব্দী পুরোনো রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের অনিয়ম ও বৈষম্য দূর করে দেশের জনগণের জন্য একটি টেকসই শান্তির ভিত্তি গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।”

তিনি জানান, সুশাসন ও ন্যায়ের নিশ্চয়তা আনতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে।

রথযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

উৎসবের অংশ হিসেবে রথখোলা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রথ টেনে নেওয়া হয়। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে প্রায় এক মাসব্যাপী ঐতিহ্যবাহী রথমেলা চলবে ধামরাইয়ে।

 

ভোরের আকাশ/হ.র

মব জাস্টিসস্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন: