শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাতিল হচ্ছে কয়েকটি ইকোনোমিক জোন: পরিবেশ উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বনায়ন রক্ষায় দেশের উপকূল এলাকা থেকে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল (ইকোনোমিক জোন) বাতিলের প্রক্রিয়া চলছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান।

রিজওয়ানা বলেন, সব উপকূলে ইকোনোমিক জোন জরুরি নয় বরং বনও লাগবে। তাই কিছু ইকোনোমিক জোন বাতিলের প্রক্রিয়ায় নেমেছি।

প্রাণী রক্ষায় ফেসবুকে কে আগে পোস্ট দিলো সেই প্রতিযোগিতায় লিপ্ত হলে বন্যপ্রাণী রক্ষার আসল এজেন্ডা বাস্তবায়ন হবে না উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্ম বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে এসেছে এটিই বড় স্বার্থকতা। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর চেয়ে রক্ষা এখন জরুরি।

৬৪ জেলায় ৬৪ জন বন্যপ্রাণীকর্মীকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এতে করে অন্যরা বন্যপ্রাণী রক্ষায় উৎসাহিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বন্যপ্রাণী ইউনিট’ খুলবে। অনুমোদন এরইমধ্যে দিয়ে দিয়েছে। বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ডও হচ্ছে।

ওয়াইল্ড লাইফ ক্রাইম নিয়ে কাজ করতে গত এক বছর বন বিভাগ অনেক তৎপর ছিল জানিয়ে তিনি বেলন, চলনবিলকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে কোন কোন স্থাপনার কারণে পানি কমে যাচ্ছে সেটি নিয়ে কাজ করছি। তারপর অপসারণের কাজ করবো।

জগই বিলসহ ছয়টি নতুন এলাকা সংরক্ষিত ঘোষণার প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছেন বলেও জানান রিজওয়ানা। তিনি বলেন, ওখানে অন্যান্য সরকারি সংস্থা থাকায় তাদের মতামত নিতে হবে।

উপদেষ্টা বলেন, মেছাবিড়ালকে উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হচ্ছে। বন্দিকে উদ্ধার করা হচ্ছে এর মানে বাংলাদেশ এখন প্রাণীদের রক্ষা ও উদ্ধারে তৎপর।

ভোরের আকাশ/তা.কা
 

পরিবেশ উপদেষ্টাইকোনোমিক জোন

শেয়ার করুন: