শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবেন: শ্রম উপদেষ্টা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৪:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবেন: শ্রম উপদেষ্টা
নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবেন: শ্রম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটি আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবেন। নির্বাচন কমিশন (ইসি) আছে তারা দেখবে। এ নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই, আমার দায়িত্ব না।

শনিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমার বিষয় হলো আমি চা শ্রমিকদের নিয়ে চিন্তা করবো। চা শ্রমিকদের বেতন-ভাতা যা আছে যথেষ্ট না। বাগানে চা উৎপাদনের খরচের চেয়ে অকশনে চায়ের দাম কম পাচ্ছেন বাগান মালিকরা। এখন মালিকদের পকেটে যদি টাকা না থাকে তবে জোর করে বেতন-ভাতা আদায় করা যাবে না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদফতরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার মো. এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কমিটির প্রধান উপদেষ্টা তপন দত্ত, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালির সহসভাপতি শ্রীমতি বাউরি, গীতা রানী কানু, লশমী গোয়ালাসহ অনেকে। তারা চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ নানা সমস্যা তুলে ধরেন।

এর আগে উপদেষ্টা আইএলও আয়োজিত শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: