শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামিসাকে ধর্ষণ-হত্যা ‘জাতীয় ব্যাথা ও লজ্জা’: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শিশু রামিসাকে ধর্ষণের পর ‘জাতীয় ব্যাথা ও লজ্জা’ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপণ। 

শনিবার (২৩ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ ও সভাপতি মো. আবু হানিফসহ বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রামিসাসহ এ ধরণের হত্যাকান্ডগুলো অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। দেশের প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করবে সরকার।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলে, এ ধরণের ঘটনায় জনগণের মধ্যে যে ক্ষোভ ও সচেতনতা সৃষ্টি হয়েছে, তা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ফল।

আরও পড়ুন

আদিতমারীতে গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

তিনি বলেন, সাংবাদিকদের তৈরি জনমতের ভিত্তিতেই সরকার আরও কার্যকর আইন ও ব্যাবস্থা গ্রহণ করতে পারবে, যেন সমাজ থেকে এ ধরণের ঘৃণ্য অপরাধ নির্মূল করা সম্ভব হয়।

এর আগে অনুষ্ঠানে জহির উদ্দিন বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত। একজন অসাম্প্রদায়িক সমাজসংস্কারক।

ভোরের আকাশ/এনউব

তথ্য ও সম্প্রচারমন্ত্রী

শেয়ার করুন: