শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেষ হলো ভোটগ্রহণ, ফলাফলের অপেক্ষা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারা দেশের বেশকিছু কেন্দ্রে ছোট ছোট কয়েকটি সহিংসতার মধ্যে দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। এবার ফলাফলের অপেক্ষা। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সারাদেশে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম সমাপ্ত হয়।

এবারের নির্বাচনে জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। একটি আসনে প্রার্থী মৃত্যুসহ বিভিন্ন কারণে ভোটগ্রহণ স্থগিত রয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও বিচ্ছিন্ন অনিয়ম ও উত্তেজনার খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দায়িত্বশীল সূত্র দাবি করেছে।

ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে গণনা কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গণনা শেষে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারাদেশে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন ভোট-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।

 

ভোরের আকাশ/এনএস

গণভোটত্রয়োদশ সংসদ নির্বাচনভোটগ্রহণনির্বাচন কমিশন

শেয়ার করুন: