শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সমন্বয়হীনতা দূর করাই আমার প্রথম কাজ: বিমান ও পর্যটনমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাই হবে তার প্রথম কাজ। সচিবালয়ে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় রোববার (২৩ আগস্ট) সকালে  তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নতুন মন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে আমরা একটি টিম তৈরি করে মন্ত্রণালয়ের কাজগুলো এগিয়ে নিতে চাই। কাজের সুবিধার্থে প্রতি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে বসতে চাই।’

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কারের ব্যবস্থা রয়েছে, তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থাও রয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে সনাতন আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে শিগগিরই সেখানে ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যশোর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ফ্লাইট চালুর বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা হয়েছে।

আরও পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : ড. আবদুল মঈন খান

এ ছাড়া বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে বলেও জানান মন্ত্রী। আগামী অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

ভোরের আকাশ/সু.পা

বিমান ও পর্যটনমন্ত্রীএম রশিদুজ্জামান মিল্লাত

শেয়ার করুন: