শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন, জানালেন ঈদ শুভেচ্ছা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন এই ফোনালাপে তারা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

ফোনালাপটি অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার শাহবাজ শরিফের এক্স হ‍্যান্ডেলে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ফোনালাপে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সব ক্ষেত্রে বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের আশ্বাস দিয়েছেন।

দুই নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ঘটনাবলি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এবং মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনীতির পথ অনুসরণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঈদের শুভেচ্ছার উষ্ণ প্রত্যুত্তর দেন এবং পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা জানান।

উভয় নেতা আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ভোরের আকাশ/এসএইচ 

তারেক রহমান

শেয়ার করুন: