শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশনা দেয় সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানান, নাগরিকরা এনআইডি সংশোধনের আবেদন করলে এখন থেকে আর ফেলে রাখার সুযোগ থাকল না। যত জটিল আবেদনই হোক না কেনো তা ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করে দিতে হবে। এছাড়া সংশোধনের ক্ষেত্রে নিবন্ধন ফরম-২ কে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো.সাইফুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদান করা জন্য বলা হয়েছে।

ইসি বর্তমানে ৬টি ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করে থাকে। ক-১ ক্যাটাগরি সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা, ক ক্যাটাগরি উপজেলা নির্বাচন কর্মকর্তা। খ-১ ক্যাটাগরি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরি নিষ্পত্তি করেন জেলা নির্বাচন কর্মকর্তা। গ ক্যাটাগরি নিষ্পত্তি করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আর সবচেয়ে জটিল ঘ ক্যাটাগরি নিষ্পত্তি করে থাকেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এবং এসব সংশোধন আবেদনের ক্যাটাগরি নির্ধারণের দায়িত্বে থাকেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।

২০১৪ সাল থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি আবেদনের মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করেছে ইসি।

এ বিষয়ে মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মাধ্যমে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি সংশোধনের আবেদন দাখিল করা হয়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমান পেন্ডিং আবেদনের সংখ্যা ৮৭ হাজার ৬৪১টি। এগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।

সবশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন ও নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ১২৩০ জন।

ভোরের আকাশ/তা.কা

সংশোধনএনআইডিনির্বাচন কমিশন

শেয়ার করুন: