শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এলপি গ্যাস আমদানিতে সরকার ভ্যাট কমাল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এরইমধ্যে এলপি গ্যাস আমদানিতে ভ্যাট ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং স্থানীয় পর্যায়ের উৎপাদনের ওপর ভ্যাট ৭.৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।  

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আমদানিকৃত এলপিজির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (LOAB)-এর সাথে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম সহনীয় রাখা এবং বাজারে সরবরাহ স্থিতিশীল করার লক্ষ্যেই এই শুল্ক পুনর্বিন্যাস করা হয়েছে। সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। অনেক বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলছে না, হোটেল-রেস্তোরাঁগুলোও বিকল্প উপায়ে কাজ চালাতে হিমশিম খাচ্ছে। দ্রুত এই সংকট নিরসনে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

ভোরের আকাশ/তা.কা

 

এলপিজি গ্যাসজ্বালানি মন্ত্রণালয়

শেয়ার করুন: