শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গরম থেকে স্বস্তি মিলবে কবে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে এবং এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেলে কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে।

বুধবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বৃহস্পতিবার থেকে দিন ও রাত— উভয় সময়েই তাপমাত্রা কিছুটা বাড়বে। শুক্র ও রোববার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকতে পারে, যদিও শনিবার তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

রাজধানী ঢাকায় আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ২০ মিনিটে সূর্যোদয় হবে।

আবহাওয়াবিদদের মতে, চলমান গরমের এ প্রবণতা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে তাপমাত্রা কিছুটা কমে এসে আবহাওয়ায় স্বস্তি ফিরতে পারে।

ভোরের আকাশ/এনএস

তীব্র গরম

শেয়ার করুন: