শিরোনাম
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিনরিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দামবিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিনরিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দামবিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

কোস্টগার্ডের জাহাজ থেকে ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগের নামের পরিবর্তে জাহাজগুলোর নতুন নাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ বিষয়ে মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাব পর্যালোচনা করে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে দেখা গেছে, মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা- বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানের নামে থাকা চারটি জাহাজের নাম পরিবর্তন করা হচ্ছে। একইসঙ্গে বাদ গেছে জয় বাংলা নামও।

নাম পরিবর্তনের তালিকায় রয়েছে, ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি ২০৮), যার নতুন নাম করা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল ৭১)-এর নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল ৭২)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। এ ছাড়া ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল ৭৩)–এর নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল ৭৪)–এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসরিকা হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাব পর্যালোচনা করে নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা।

বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসে জাতীয় চার নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি থাকাকালে এই চার নেতা প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার গঠন ও পরিচালনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে সাংগঠনিক ও রাজনৈতিক নেতৃত্ব দেন। তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালনা, আন্তর্জাতিক সমর্থন আদায়, শরণার্থীদের সহায়তা এবং স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে যায়।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: