শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগস্টে তাপপ্রবাহ ও বন্যার শঙ্কা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সদ্যবিদায়ী জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হয়েছে। তবে আগস্টে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারেবলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশআবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি আগস্ট মাসে দেশে সার্বিকভাবে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হতেপারে। তবে উজানে এবং দেশের বিভিন্ন স্থানে স্বল্প সময়ের ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলেরকিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

জুলাইমাসের পর্যালোচনায় দেখা গেছে, ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের বাকি সাতটি বিভাগেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে খুলনাবিভাগে স্বাভাবিকের চেয়ে ৫৩ শতাংশ, চট্টগ্রামবিভাগে ৫১ শতাংশ, সিলেটবিভাগে ৩৭ দশমিক ৩শতাংশ এবং ঢাকা বিভাগে প্রায় ৩৩ দশমিক ৪শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

গত৮ জুলাই চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একই মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে দুটিমৌসুমি নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূলীয় অঞ্চল ও পার্শ্ববর্তী এলাকাঅতিক্রম করে।

আগস্টমাসের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরেএক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্ততএকটি মৌসুমি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রাস্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসেআরও বলা হয়েছে, আগস্ট মাসে দেশের বিভিন্ন এলাকায় এক থেকে দুটিমৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ থেকে প্রায়৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পাশাপাশি মাসজুড়ে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড়েরও সম্ভাবনা রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তর জানায়, দেশের প্রধান নদ-নদীর পানিপ্রবাহসামগ্রিকভাবে স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। তবে মৌসুমি ভারী বৃষ্টিপাত এবং উজানের আকস্মিক বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলেরপার্বত্য নদীগুলোর তীরবর্তী এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন

আমদানির খবরে কাঁচামরিচের বাজারে স্বস্তির আভাস

এছাড়াবিভিন্ন অঞ্চলে মাটির আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৫০শতাংশের মধ্যে থাকতে পারে, যা কৃষির জন্যঅনুকূল হলেও অতিরিক্ত বৃষ্টির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আগস্টথেকে অক্টোবর পর্যন্ত তিন মাসের মৌসুমি প্রবণতা বিশ্লেষণে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর ও অক্টোবরেও বঙ্গোপসাগরেএকাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে কয়েকটিনিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে বজ্রপাতেরপ্রবণতা বাড়তে পারে এবং স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। তবে আকস্মিক ভারী বর্ষণ এবং উপকূলীয় লঘুচাপের গতিপথের ওপর দেশের সামগ্রিক আবহাওয়া অনেকাংশে নির্ভর করবে।

ভোরের আকাশ/সু.পা

তাপপ্রবাহ, ন্যার শঙ্কা

শেয়ার করুন: