শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন পে-স্কেল নিয়ে এবার বড় সুখবর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৫:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নবম পে-স্কেল প্রণয়নের জন্য প্রয়োজনীয় মতামত সংগ্রহে পে কমিশন বর্তমানে ব্যস্ত সময় পার করছে। জানা গেছে, দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের ৭০ জনের বেশি সচিবের সঙ্গে চার দফায় বৈঠক করে তাদের প্রস্তাবিত মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।

পে কমিশন সূত্রে জানা যায়, অনলাইনের মাধ্যমে মতামত গ্রহণের পাশাপাশি এ পর্যন্ত প্রায় আড়াই শতাধিক সরকারি ও বেসরকারি সংগঠনের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।

সচিবদের দেওয়া মূল্যবান মতামত সংগ্রহ করা হয়েছে, যা সুপারিশ প্রণয়নে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সচিবদের মতামত সংগ্রহ করা চ্যালেঞ্জিং ছিল। সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব হয়নি। তাই ধাপে ধাপে সভা আয়োজন করা হয়। তাদের দেওয়া গুরুত্বপূর্ণ মতামতগুলো বর্তমানে পর্যালোচনা হচ্ছে। আশা করা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে।

কমিশনের সদস্যরা জানান, সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণোদ্যমে কাজ চলছে। এ পর্যন্ত কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত সুপারিশে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ভোরের আকাশ/তা.কা

 

অনলাইনবৈঠকসরকারি পে-স্কেল

শেয়ার করুন: