শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাদাপাথর লুটপাটে ১৩৭ জনের সংশ্লিষ্টতা : তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সাদাপাথর লুটপাটে ১৩৭ জনের সংশ্লিষ্টতা : তদন্ত প্রতিবেদন
সাদাপাথর লুটপাটে ১৩৭ জনের সংশ্লিষ্টতা : তদন্ত প্রতিবেদন

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় মোট ১৩৭ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি প্রতিবেদনে দেওয়া হয়েছে ১০টি সুপারিশও।

বুধবার (২০ আগস্ট) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। জেলা প্রশাসক জানান, প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, সাদাপাথর এলাকা থেকে প্রায় ৮০ শতাংশ পাথর লুট হয়ে গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার প্রেক্ষিতে গত ১২ আগস্ট জেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

কমিটির আহ্বায়ক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার (সম্প্রতি বদলি হয়েছেন) এবং পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম।

তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রতিবেদনে কারা কারা জড়িত, কীভাবে এ লুটপাট সংঘটিত হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

ভোরের আকাশ//হ.র

লুটপাটসাদাপাথরতদন্ত প্রতিবেদন

শেয়ার করুন: