শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ে, তদন্ত দাবি ১,২৩১ নাগরিকের

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ে, তদন্ত দাবি ১,২৩১ নাগরিকের
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ে, তদন্ত দাবি ১,২৩১ নাগরিকের

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের একটি বিয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের ১ হাজার ২৩১ জন বিশিষ্ট নাগরিক।

মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে শীর্ষস্থানীয় আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা এ দাবি জানান।

মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাতের পাঠানো বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে সংঘটিত সমলিঙ্গের বিয়ের ঘটনাটি দেশের প্রচলিত আইন, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক রীতিনীতি ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষ—এই দুই লিঙ্গের উল্লেখ রয়েছে। পাশাপাশি ২০১৪ সালের গেজেটের মাধ্যমে হিজড়া জনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হলেও ‘ট্রান্সজেন্ডার’ পরিচয় বা সমলিঙ্গের বিয়ের আইনগত স্বীকৃতি নেই বলে দাবি করা হয়। এছাড়া দণ্ডবিধির ৩৭৭ ধারার প্রসঙ্গও উল্লেখ করেন স্বাক্ষরকারীরা।

তাদের অভিযোগ, ঘটনার এক সপ্তাহের বেশি সময় পার হলেও এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত ব্যবস্থা না নিলে সামাজিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

বিবৃতি প্রদানকারীদের মধ্যে ৩৮ জন অধ্যাপক, ২৪ জন সহযোগী অধ্যাপক, ৪৫ জন সহকারী অধ্যাপক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আলেম, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবী রয়েছেন। তাদের পূর্ণাঙ্গ তালিকা মূল্যবোধ আন্দোলনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ভোরের আকাশ/এনএ

 

সমলিঙ্গঢাকেশ্বরী মন্দির

শেয়ার করুন: